বুধবার ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ২০২৫-০৯-০৮ ০১:৪০:৪৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

 

আজ রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। 

 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের মো. মনিরুল ইসলাম (২১) ও মো. সিদ্দিক হোসেন (২১)।

 

এ সময় তাঁদের কাছ থেকে ট্রান্সফরমার থেকে চুরি হওয়া ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেটসহ তাঁদের আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য এক লাখ ১৭ হাজার টাকা।

 

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে আসছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে মালামালসহ আটক করা হয়। তারা নৌকায় করে চুরি করা মালামাল পরিবহন করছিল। এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কো-অর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭