সোমবার ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ভ্যাটিকানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

প্রকাশিত: ২০২৫-০৯-০৬ ১৬:১৭:০৯

News Image

খোন্দকার এরফান আলী বিপ্লব:
ভ্যাটিকানের অন্যতম গুরুতপূর্ণ দপ্তর আন্তঃধর্মীয় সংলাপের প্রধান কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। কার্ডিনাল কোভাকাদ এর বাংলাদেশ সফর-২০২৫ এর মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু এই তথ্য জানিয়েছেন।

 

মিডিয়া কমিটির সমন্বয়কারী জানান, কার্ডিনাল জর্জ যাকোব কোভাকাদ এর  নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি আজ শনিবার থেকে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরকালে তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও  রাজধানীর ১নং কাকরাইল রোডে অবস্থিত আর্চবিশপস্ ভবনের হলরুমে তাঁরা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথেও সাক্ষাৎ করবেন। সেখানে শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি ও ভাটিকানের কার্ডিনাল বক্তব্য রাখবেন ও সাংবাদিকদেও প্রশ্নের উত্তর দিবেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের খ্রিস্টধর্মের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতৃবর্গ উপস্থিত থাকবেন।

 

বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলটি ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বৌদ্ধ ও হিন্দু মন্দির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করবেন। তেজগাঁওয়ে ক্যাথলিক চার্জে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য প্রার্থনা করবেন এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্ত: ধর্মীয় সংলাপে "সম্প্রীতির সংস্কৃতি প্রচার" শীর্ষক একটি মূল বক্তৃতাও করবেন।

 

উল্লেখ্য কার্ডিনাল সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে অতি সম্মানীয় একজন ব্যক্তি। তিনি ভাটিকান ও অন্যান্য দেশের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন এবং সকলের সাথে সংলাপ ও সম্প্রীতিময় সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭