বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

ক্ষমতায় যারাই আসুন-শেখ হাসিনার পরিণতি মনে রাখবেন: উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ২০২৫-০৮-০৫ ২৩:২৩:২৬

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে বললেন, “আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সে যেই হোক এ জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে। শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।” 


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও যোগ করে বলেন, “বাংলাদেশের জনগণ আগের ইতিহাস বারবার নিশ্চিত করেছে এবং এবং ভবিষ্যতেও বারবার নিশ্চিত করবে। আমাদের শহীদ ভাই-বোন ও আহতরা যে পথ দেখিয়েছে বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ সারাজীবন অনুসরণ করবো।”


জুলাই ২০২৪ এ শেষ হয়ে যায়নি। আজকের এ ক্রাউড, আপনারা দেখিয়ে দিচ্ছেন যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে। বিজয়, মুক্তি এবং স্বাধীনতার এক বছর। গতবছর আজকের এ দিনে ছাত্র-জনতা সংসদ, গণভবন দখলে নিয়েছিল। খুবই স্পষ্টভাবে বিশ্বকে এ সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এ দেশের জনগণের -উল্লেখ করেন তিনি।


আর যেন কোনো শাসক, শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে ওঠতে না পারে সেই মেসেজ আজকের এ দিনে দেওয়া হয়েছিল-যোগ করেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭