শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

সংগঠন সংবাদ

ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়

এম.  আমজাদ খান, বিশেষ প্রতিনিধি: 
৭ অক্টোবর, ২০২৬ বুধবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অফিসে 'বাংলাদেশ ব্যাটারি চালিত অট্রো রিক্সা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. আতিকুর  রহমান, সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক।

 

বাংলাদেশ ব্যাটারি চালিত ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, শ্রম বিষয় সম্পাদক, কামরুল হাসান প্রমুখ। 

 

নেতার আলোচনা পর্যালোচনা করে একমত হন যে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রিক্সা ও ইজি বাইক  বন্ধ করা যাবেনা।

 

এছাড়া রিক্সা ও ইজি বাইক এর রোড পারমিট, দিতে হবে এবং প্রয়োজনে ড্রাইভারের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, সড়ক পরিবহন নীতিমালা তৈরি করে সমস্ত পরিবহনকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে হবে।
 


সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭