বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : ঢাকা || জেলা : গাজীপুর

গাজীপুর মহানগরের পোশাক কারখানায় আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টসের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

 

আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) বিকেল তিনটার দিকে গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্টিক্স গার্মেন্টস নামের কারখানায় আগুন লাগে।

 

আগুনের খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় ৬টার সময় নিয়ন্ত্রণে আসে।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ৭তলা ভবনের তিন তলায় আগুন লাগে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, মেট্টিক গার্মেন্টেসের গুদামে আগুন লাগার খবর পাই। আমরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন নিয়ন্ত্রণ এলেও আগুন নির্বাপণ নয়। এখনো আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করছে। নির্বাপণ করতে একটু সময় লাগবে।

 

যেহেতু এখানে ফেব্রিক্সে গুদাম ছিল, অনেক ফেব্রিক্স এখান থেকে সরাতে হবে। সরিয়ে সরিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে হবে। আমরা আরও খোঁজ খবর নিচ্ছি, হতাহতের খবর আছে কিনা।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭