রবিবার ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

‘বউকে কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, থানায় গিয়ে জামাইয়ের আত্মসমর্পণ

প্রকাশিত: ২০২৬-০৮-২৯ ২২:২১:৫৮

News Image

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫) নামে এক যুবক।  

 

আজ ২৯ আগস্ট ২০২৬ শনিবার সকালে কালীগঞ্জ থানায় গিয়ে তিনি নিজেই আত্মসমর্পণ করেন। 

 

থানায় হাজির হয়ে তিনি পুলিশকে বলেন, ‘স্যার, আমি মোজাম্মেল। আমার বউকে কালোজাদু করছে আমার শ্বশুর। এ কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। বউয়ের সঙ্গে কথাও বলতে দিত না শ্বশুর। এ রাগেই তাঁকে কুপিয়ে মেরে ফেলেছি।’ 

 

নিহত ব্যক্তির নাম মজিদ মোড়ল (৭০)। শুক্রবার বিকেলে জামাই মোজাম্মেলের হাতে খুন হন তিনি। মজিদ মোড়ল কালীগঞ্জের জামালপুর এলাকার বাসিন্দা ও পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। 

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ি থেকে উপজেলার জামালপুর বাজারের উদ্দেশে বের হন মজিদ। বিকেল সাড়ে চারটার দিকে বাজারের ভাঙারিপট্টির একটি গলিতে মাথায় কলার ছড়া নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে ধারালো কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেন মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মজিদ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭