শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

সাহিত্য দর্পণ

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণে কবিদের মেলায় কবিতা সংগ্রহ

প্রকাশিত: ২০২৫-০৫-১০ ২১:০৮:০৪

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো কবিতা প্রহরে।

 

আজ শনিবার বিকালে হেমনগরের নিধুবনের ঘাটে কবিতা প্রেমী গোপালপুরবাসী অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন গোপালপুর তথা উত্তর টাঙ্গাইলের সাহিত্যাঙ্গনের বটবৃক্ষ অধ্যাপক বানীতোষ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গান গাইলেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। কবিতা প্রেমী গোপালপুরবাসীর পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্জু আনোয়ারা ময়না'পা। গোপালপুর বৈরান সাহিত্য সংস্কৃতিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী।

 

উত্তর টাঙ্গাইলের প্রথিতযশা সাহিত্যিকগণ অনুষ্ঠানে কবিতা, আলোচনা ও গান পরিবেশন করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭