শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে নারীর মৃত্যু

প্রকাশিত: ২০২৫-০৪-২৮ ১৪:১৬:১৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে। 

 

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নুর কলিমা ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ ব্লক ডি’র বশির আহমদের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক সিরাজ আমীন।

 

জানা গেছে, ঐ রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশে পাশের লোকজন তাকে তার নিজ শেডের দরজা ভেঙ্গে উদ্ধার করে ক্যাম্পর পার্শ্ববর্তী জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার্ড করেন।

 

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার এসআই সুমন দে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭