শুক্রবার ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জয়পুরহাটে ৪ ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৫-০৩-০৫ ২৩:৩৪:৩৩

News Image

ম. আব্দুর রাজ্জাক (বিশেষ প্রতিনিধি):
জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ৪টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জেলা ও উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক ভাবে এ অভিযান পরিচালনা করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের বেল আমলা, কুজিশহর ও খয়েরদাড়া এলাকায় যথাক্রমে মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস ও মেসার্স জেড এম বি ব্রিকস নামক ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১) ধারা অনুযায়ী এই ৩টি ইট ভাটাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অন্যদিকে পাঁচবিবির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলায়েত হোসেন উপজেলার রাধানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) (ক) ধারা অনুযায়ী মেসার্স নিপ্র ব্রিক্সকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনসহ অন্যান্যরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭