বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ার-পাকুল্যা সড়ক যেন যাত্রীদের মরণ ফাঁদ

প্রকাশিত: ২০২৬-০৪-৩০ ২২:২৪:১৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার-পাকুল্যা সড়ক যেন দেলদুয়ারবাসীর মরণ ফাঁদ। এ সড়কের মির্জাপুর উপজেলার অংশে গাছ ফেলে প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে। 

 

ডাকাত চক্র সড়কের উভয় পার্শ্বের গাছ কর্তন করে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে রাতের বেলা ঘন্টার পর ঘন্টাব্যাপী ডাকাতি কার্যক্রম চালায়। 

 

ঘটনাস্থল মির্জাপুর উপজেলায় হলেও ঘটনার শিকার হন দেলদুয়ার উপজেলাবাসী। বিশেষ করে বিদেশ ফেরত যাত্রীরা বিদেশ থেকে আনা মালামাল ডাকাত চক্রের হাতে খুঁইয়ে নিঃস্ব হাতে বাড়ি ফেরেন। সম্প্রতি ফাজিলহাটী ইউনিয়নের মুন্সিনগর গ্রামের প্রবাসী রমজান আলীর মাইক্রোবাস আটকে স্বর্ণলাংকারসহ কয়েক লাখ টাকার বিদেশী মুদ্রা হাতিয়ে নেয় ডাকাত চক্রটি। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ওই সড়কে চলাচলকারী যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে বিষয়টি জোড়ালো ভাবে উত্থাপিত হয়। 

 

এ প্রসঙ্গে দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, ঘটনাস্থল মির্জাপুর উপজেলায় এবং ওই উপজেলার দায়িত্বরত পুলিশ টিম টহলে নিয়োজিত থাকেন। তবে দেলদুয়ার থানা পুলিশও এ ব্যপারে যথেষ্ট সজাগ রয়েছে। বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী জানান, জেলা আইন শৃঙ্খলা কমিটিতে সংশ্লিষ্ট সড়কের ডাকাতি বন্ধের জোড়ালো ভাবে বিষয়টি উপস্থাপন করা হবে। যাতে বিষয়টির স্থায়ী সমাধান হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭