বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 

প্রকাশিত: ২০২৬-১১-২৬ ২১:০৬:৪৮

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা  হয়েছে। 

 

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। 

 

শ্রীপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে ও শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মামুন খান।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭