বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-২৫ ১৮:০০:১৩

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
রাষ্ট্রীয়ভাবে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এর পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১ টা থেকে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলি আহম্মেদ, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, সিভিল সার্জন শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল ওহাব। 

 

বক্তারা যথাযথ মর্যাদায় ১৪ তারিখে শহরের নোমানী ময়দানে সকাল দশটায় শহীদ স্মৃতি স্তম্ভ পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্ত নেন। 

 

এছাড়া মহান বিজয় দিবস উদযাপনের কুচকাওয়াজ মাগুরা স্টেডিয়ামে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তিন দিনের মেলা অনুষ্ঠিত হবে। 


প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দুটি দিবসের গুরুত্ব তুলে ধরে কর্মসূচি বাস্তবায়ন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭