শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সুনামগঞ্জের বাংলাবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

প্রকাশিত: ২০২৬-১১-২০ ১৮:১৯:২৩

News Image

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ প্রতিনিধি:
নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার নির্বাচন ঘোষনার পর কনকনে শীত উপেক্ষা করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাত ৮টায় বাংলাবাজার ইউনিয়নবাসির আয়োজনে দক্ষিন কলাউরা পশ্চিমাড়াই এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয় । পরামর্শ সভাটি জনস্রোতে জনসভায় রুপ নেয় এবং সভাটি চলে রাত ১১টা পর্যন্ত।

 

স্থানীয় মুরুব্বী সায়েব আলীর সভাপতিত্বে ও নবীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের আস্থাভাজন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ।

 

সভায় আরো বক্তব্যে রাখেন,দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ,আলাল মিয়া,মোঃ হাবিব মিয়া,শাহজাহান মিয়া,ওয়াদুদ ইসলাম,সারু মিয়া,মোঃ হানিফ মিয়া,কামাল আহমেদ,বিল্লাল হোসেন,মোঃ নবীজুর রহমান, রুহুল আমীন, মনির আহমদ, হাফেজ মোঃ আব্দুল মোনাইম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ প্রথমেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি জিয়া পরিবারের একজন সৈনিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এই  অবহেলিত বাংলাবাজার ইউনিয়নের ৩৮টি গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট,শিক্ষার প্রসারে,সাধারন মানুষের জীবনমানের উন্নয়নে নিজের অর্থায়নে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। 

 

তিনি বলেন আমাদের সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের হাত ধরেই এই অবহেলিত জনপদ বাংলাবাজারের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা,স্যানিটেশনসহ অবকাঠামো উন্নয়নে সিলেট বিভাগের মধ্যে একটি মডেল বাংলাবাজার ইউনিয়ন গড়ে তোলার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। যদি এই ইউনিয়নের মানুষ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তিনি ইউনিয়নবাসির পরামর্শ অনুযায়ী কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। 

 

পরিশেষে উপস্থিত হাজারো ভোটার তাকে হাত নেড়ে অকুন্ঠ সমর্থন জানান। পরিশেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় এক বাউল শিল্পী গান পরিবেশন করে উপস্থিত জনসাধারনকে আনন্দ প্রদান করেন। ##
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭