বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টেকনাফে এসআরবি-১৫ ‘র অভিযানে ফেনীর আলোচিত চার ভিকটিম অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৬-১১-১১ ১৩:২৬:৪৫

News Image

ছবি: টাঙ্গাইল দর্পণ

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ফেনীর বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার ভিকটিম অপহরণ মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) এবং আবু বক্করের ছেলে নবী হোসেন (৩৪)।

 

সংশ্লিষ্ট মামলায় তারা এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

অভিযান শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর এ অভিযানকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭