মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-১০-২৬ ২০:২৬:০৬

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও ডিআইজি, রাজশাহী রেঞ্জের সহধর্মিণী মিসেস শামীম আরা হক।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করা সম্ভব।

 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

 

এসময় আমন্ত্রিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭