সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়া জেলার আদমদীঘিতে এবার ৬৯ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ২০২৬-১০-০৫ ১১:১১:৪২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে মন্ডব গুলোতে প্রতিমা তৈরী কাজ পুরোদমে চলছে। পুজোকে ঘিরে মন্ডব কমিটির নের্তৃবৃন্দরা পরিস্কার-পরিচ্ছন্নতা সহ সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। 

 

ইতিমধ্যে উপজেলার ৬৯টি পূজা মন্ডপ কর্তৃপক্ষদের নিয়ে নির্বিগ্নে পূজা সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রস্তুতি সভা করেছেন। 

 

ওই প্রস্তুতি সভায় সরকারি নির্দ্দেশনার পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন, উচ্চ শব্দে মাইক না বাজানো, নামাজের সময় ঢাক-বাদ্যযন্ত্র ধীরে বাজানোসহ বেশ কিছু পরামর্শ দেয়া হয়। 

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, এবার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা মিলে মোট ৬৯ টি মন্ডবে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। 

 

এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১১টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, সান্তাহার পৌর সভায় ১০ টি, সান্তাহার ইউনিয়নে ৪ টি, নশরতপুর ইউনিয়নে ৭ টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪ টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬ টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্টিত হবে। 

 

পূজাকে ঘিরে ইতিমধ্যে মন্ডপে মন্ডপে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়ার নির্দ্দেশনায় আদমদীঘি থানা পুলিশ মন্ডব গুলো পরিদর্শন সহ খোঁজ খবর রাখছেন।

 

প্রশাসন, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সকলের সহযোগীতায় এবার ধর্মীয় ভাবগার্ম্ভীয় বজায় রেখে নির্বিগ্নে পূজা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭