বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন-২০২৬ পালিত

প্রকাশিত: ২০২৬-১০-০১ ১৭:৫৭:০৩

News Image

‎মোঃ নয়ন মিয়া, বীরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‎দিনাজপুরের বিরামপুরে "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। 

 

উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গা এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর প্রেসক্লাব এর সভাপতি শাহ্ আলম মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান এবং প্রবীণদের সংগঠন বকুলফুল উন্নয়ন সংস্থা'র সম্পাদক নওশাদ আলী। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন সংস্থা'র কর্মকর্তা এবং প্রবীণেরা উপস্থিত ছিলেন।

 

‎আলোচনা সভা শেষে বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গা এর পক্ষ থেকে উপস্থিত প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭