বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-৩০ ২৩:২৫:৪৯
এম এ হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছে। আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লা ও সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা জায়, শালঘর মহল্লার রফিকের বাড়ির পাশের পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের কামড়ের শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (০৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (০৭), শাহিদা (৫০), সোনিয়া (১৪)।
এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (০৩), লাকি (৩০), বায়জিদ (০৬), রেহেনা (৪২), সামসুর (২২) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হন।
পরে এলাকাবাসী শিয়ালটিকে একটি ঝোপ থেকে সাড়ে পাঁচটার দিকে দাবরা ধরে পিটিয়ে মেরে ফেলে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।