মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাষ্ট্রপতি পদক (পিপিএম-সেবা) পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার 

প্রকাশিত: ২০২৬-০৯-২২ ২২:৪৪:৪৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের গৌরবময় ও সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেছেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তাঁর এ মর্যাদাপূর্ণ অর্জনে টাঙ্গাইল জেলা পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

 

পিপিএম-সেবা পদকে ভূষিত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মতিউর রহমানের কৃতি সন্তান। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করে আসছেন।

 

২০২৫ সালের ২৯ নভেম্বর তিনি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, পুলিশি সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন তিনি।

 

তাঁর নেতৃত্বে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ ও সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এ গুরুত্বপূর্ণ স্বীকৃতিতে টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্থানীয় সুধীসমাজ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

 

স্থানীয়দের প্রত্যাশা, পিপিএম-সেবা পদক অর্জন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ও টাঙ্গাইল জেলা পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে আরও উৎসাহিত করবে।

 

বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনে তাঁর এ রাষ্ট্রীয় স্বীকৃতি টাঙ্গাইল জেলা পুলিশের জন্যও একটি সম্মানজনক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭