সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২১ ২২:০৩:১০
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষাকে সামনে রেখে প্যারেড, ক্যাম্প ও আইন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণ এবং আইন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণের পাশাপাশি আইন বিষয়ে দক্ষতা অর্জন এবং পরীক্ষার যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশিক্ষণের প্রতিটি বিষয় মনোযোগের সঙ্গে আয়ত্ত করার আহ্বান জানান।
পরে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রশিক্ষণার্থীদের জন্য একটি আইনবিষয়ক ক্লাস নেন।
এ সময় কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল; এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন বিষয়ে জ্ঞান অর্জন এবং প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণের মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুত করতেই এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়েছে।