শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পোরশার বিএনপি নেতা লায়ন মাসুদ রানার ভাইয়ের অপারেশন চলছে, দেশবাসীর কাছে দোয়া কামনা

প্রকাশিত: ২০২৬-০৯-১৮ ১৮:৪৯:০১

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোহাঃ মাসুদ রানা অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।


বর্তমানে তিনি ওই ক্লিনিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার অস্ত্রোপচার (অপারেশন) চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাসুদ রানার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। তার শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।


পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত তথ্য জানানো হবে।


এদিকে, লায়ন মোহাঃ মাসুদ রানার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭