শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় ১০ কেজি গাজাসহ তিনজন বড় মাদক কারবারী গ্রেফতার 

প্রকাশিত: ২০২৬-০৯-১৭ ১৭:১৮:১০

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
সম্প্রতি নওগাঁর পোরশায় গতকাল ১৬ -০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা অভিযানিক টীম পোরশা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকারী টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সরাইগাছি টু আড্ডা রোডে জনৈক মজিদের আম বাগানে সামনে রাস্তার উপর কয়েক জন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। 

 

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জনৈক মজিদের আম বাগানের সামনে পৌছালে তিন জন ব্যাক্তি দোড়ে পালাতে চায়। অভিযানিক টীম ধৃত করে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। রাস্তায় চলাচলরত উপস্থিত লোকজনের সামনে আসামি  ১। সৈয়বুর (২৬) পিতা আক্তারুল, সাং- মনোহরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাই নবাবগঞ্জ ২। আব্দুল্লাহ @পলাশ (২২) পিতা তোহুরুল, সাং- মনোহরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাই নবাবগঞ্জ ৩। দেলোয়ার (২২) পিতা ফাইজ উদ্দিন, গ্রাম- তারাপুর পোড়াপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাপাই নবাব গঞ্জ বলে জানায়। 

 

তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশী করে খাকি কচ টেপ দিয়ে জড়ানো ২ পোটলায় মোট পাঁচ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো ৩ পোটলায় ৪ কেজি ২০০ গ্রাম সর্বমোট ৫ পোটলায় ১০ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানায় যে পরস্পর যোগসাজোশে তারা চাপাই থেকে সি এন জি যোগে গাজা এনে আম বাগানের কাছে বিক্রির জন্য অবস্থান করছিলো। 

 

আসামি সৈয়বুরের ও আব্দুল্লাহ @ পলাশের নামে শিব গঞ্জ থানায় দুইজনের দুইটা মাদক মামলা আছে।  এ বিষয়ে আসামি তিন জনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭