শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ভাষা সৈনিক শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালনসহ নানা কর্মসূচির আয়োজন

প্রকাশিত: ২০২৬-০৯-১২ ০০:১১:২২

News Image

নিজস্ব প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে ভাষা সৈনিক ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে কালিহাতী উপজেলার কদিমহামজানি কবরস্থানে শামসুল হক ফাউন্ডেশন ও তাঁর স্বজনদের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত করা হয়। এর আগে কদিমহামজানি মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা শামসুল হকের রাজনৈতিক জীবন, আওয়ামী লীগ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

 

এদিকে, শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের প্রবেশদ্বারে অবস্থিত ‘শামসুল হক তোরণ’-এ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। পরবর্তীতে দলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭