শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১০ ২৩:১৪:২০
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০ ঘটিকায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে রাজশাহী ধর্মপ্রদেশের ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মপাল ও রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ (ফিলিপাইন) এর সাবেক চেয়ারম্যান,শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতি: সচিব) মো. ইউসুফ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিভাগীয় কমিশনার মো, ইউসুফ আলী, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিভাগীয় প্রশাসনের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সিস্টার এমসি,ফাদার সুব্রত পিউরিফিকেশন; ফাদার লিটন কস্তা পালক পুরোহিত, ফাদার উইলিয়াম মুরমু এছাড়াও রাজশাহী অঞ্চলের কারিতাসের কর্মকর্তাগণ।