মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা গরু বিতরণ 

প্রকাশিত: ২০২৬-০৯-০৭ ২১:১৩:২৭

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে’ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এখলাছ মিয়া, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র, মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং পৌর বিএনপি, গোপালপুরের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া।

 

এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর ডেইরি মালিক সমিতির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘উন্নত জীবনের সন্ধানে’-এর নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান বাবু।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বকনা গরু পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবারগুলোর জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গবাদিপশু পালন ও সঠিক পরিচর্যার মাধ্যমে দুধ উৎপাদনসহ বিভিন্নভাবে অর্থনৈতিক সুফল পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়।

 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এবং ‘উন্নত জীবনের সন্ধানে’, গোপালপুর, টাঙ্গাইলের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বকনা গরু বিতরণের মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭