রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীতে পরিবেশ, বন ও জলবায়ু ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-০৫ ১৯:৪৪:১৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাজশাহীর বিভাগীয় কমিশনারের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  শেখ ফরিদুল ইসলাম, এমপি। 

 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের  বিভাগীয় কমিশনার  মো. ইউসুফ আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

সভায় পরিবেশ সংরক্ষণ, বন ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭