রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জ্ঞান, নেতৃত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে এপেক্স ক্লাব অব চিটাগংয়ের বর্ণাঢ্য ‘ক্লাব স্কুলিং’ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-০৫ ১৭:৪৮:৫৯

News Image

চট্টগ্রাম প্রতিনিধি:
গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে নগরীর আগ্রাবাদস্থ ‘ঘরানা রেস্তোরাঁয়’ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী এপেক্স ক্লাব অব চিটাগং-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ 'ক্লাব স্কুলিং' অনুষ্ঠিত হয়।

 

ক্লাব সভাপতি এপে. মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় চেয়ারম্যান এপে. এম বেলাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর এপে. গোলাম কবির। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এপে. ড. জবিউল হোসেন (এলজিপিএনপি) ও এপে. মোহাম্মদ জাকির হোসেন (পিডিজি)। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন এপে. খোকন, লাইফ মেম্বার এপে. এনায়েত উল্লাহ হাজারী (পিপি) এবং এপে. মোহাম্মদ মহিউদ্দিন (পিপি)। এ ছাড়া বিভিন্ন ক্লাবের বর্তমান ও অতীত সভাপতিসহ আমন্ত্রিত এপেক্সিয়ানবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

 

পবিত্র কুরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর 'আইডিয়াল অব এপেক্স' পাঠ করেন এপেক্স ক্লাব অব চিটাগং-এর কোষাধ্যক্ষ এপে. জাহেদ হোসেন লিটন। এরপর সমবেতভাবে ইনভোকেশন পাঠের মাধ্যমে সভার মূল কার্যক্রম শুরু হয়।

 

উপস্থিত সবার পর্যায়ক্রমিক আত্মপরিচয় পর্ব শেষে, এপেক্স ক্লাব অব চিটাগং-এর সাবেক সভাপতি এপে. জিয়াউল হক জিল্লুর পরমশ্রদ্ধেয় বড় বোনের অকালপ্রয়াণে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে এপে. এনায়েত উল্লাহ হাজারী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

 

স্কুলিং পর্বের শুরুতে প্রথম রিসোর্স পারসন এপে. জাকির হোসেন (পিডিজি) তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং উপস্থিত এপেক্সিয়ানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর নৈশভোজের বিরতি দেওয়া হয়। ভোজশেষে দ্বিতীয় রিসোর্স পারসন ড. জবিউল হোসেন (এলজিপিএনপি) লিখিত উপাদান পাঠের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

পরবর্তী ধাপে বিচারকমণ্ডলী ফলাফল প্রস্তুত করার সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। স্কুলিংয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্বে বিচারকগণ যৌথভাবে তিনজনকে প্রথম স্থান অধিকারী হিসেবে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী ও র‍্যাফেল ড্রতে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

পুরস্কার বিতরণ শেষে ধন্যবাদ জ্ঞাপন (Vote of Thanks) করেন এপেক্স ক্লাব অব চিটাগং-এর সাবেক সভাপতি এপে. এনায়েত উল্লাহ হাজারী। সর্বশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে আগামী সভায় সবার উপস্থিতি কামনা করে গেবলে ঘণ্টা বাজিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

এপে. এম জাকারিয়া চৌধুরী যুবরাজ 
সভাপতি এপেক্স ক্লাব অব চিটাগং।এপেক্স বাংলাদেশ।
 

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭