শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২৮ ০০:৩৭:১৯
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ২৭ আগস্ট, ২০২৬ বৃহস্পতিবার এয়ারপোর্ট (১৩) এপিবিএন, উত্তরা, ঢাকা-এর কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি।
তিনি ইউনিটের সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের মাধ্যমে ইউনিটের সুনাম বৃদ্ধি এবং অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্নকারী সদস্যদের উৎসাহিত করতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভা শেষে কমান্ডিং অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এমটি শাখা, সরকারি যানবাহন, ফোর্সের মেস, ক্যান্টিন, সেলুন ও রেশন স্টোরসহ ইউনিটের বিভিন্ন শাখা পরিদর্শন ও তদারকি করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।