শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে মাওলানা ভাসানী আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ২০২৬-০৮-২৭ ২৩:৩৬:৫৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় ছাত্রশক্তি টাংগাইল জেলার আয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজে পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


"প্রকৃতিকে ভালোবাসি, সবুজে ঘেরা দেশ চাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ছাত্রশক্তি টাংগাইল জেলার পক্ষ থেকে মাওলানা ভাসানী আদর্শ কলেজ সন্তোষে এক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

 

আজ ২৭ আগস্ট, ২০২৬ বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি আমাদের অর্থনৈতিক ও পরিবেশগত নিরাপত্তাও বাড়ায়। আজকের এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।"

 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। তারা চারা রোপণের পাশাপাশি গাছের যত্ন ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন। জাতীয় ছাত্রশক্তির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মসূচির সফলতায় সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

উল্লেখ্য, মাওলানা ভাসানী আদর্শ কলেজ সন্তোষের এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭