রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২০২৬-০৮-১৫ ২২:৩২:২৭

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

পোরশা থানাধীন দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায়   পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুমান ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)-কে গ্রেফতার করে।

 

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১. নম্বর আসামি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং ২. আসামি শ্রী গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। 

 

এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার বুক পকেটে থাকা মাদক বিক্রির নগদ ২,৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় এসআই মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে পোরশা থানায় এজাহার দাখিল করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-০৯, তারিখ: ১৪/০৮/২০২৬ খ্রি:)।

 

বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান,  গ্রেফতারকৃত আসামিদের  জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭