শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

এক কিউআরেই সব পেমেন্ট— টাঙ্গাইলে রূপালী ব্যাংকের জনসচেতনতামূলক প্রচারণা

প্রকাশিত: ২০২৬-০৮-০১ ০১:৪০:০৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে আজ রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন ‘কিউআর কোড’ ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ‘ক্যাশলেস’ লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।

 

আজ ৩১ জুলাই, ২০২৬ শুক্রবার সকালে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিকলী রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারসহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়।

 

এ প্রচারণা কর্মসূচিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মঈনউদ্দিন মাসুদ, উপ-মহাব্যস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কামাল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ গোলাম মোস্তফা, খায়রুল হাসান ও মো. আমিনুল ইসলামসহ টাঙ্গাইল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

এদিন কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অবহিত করা হয়।

 

এ সময় রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়।

 

তিনি বলেন, ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক কাজ করে যাচ্ছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭