বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের বাসাইলে যুবলীগ নেতা গ্রে’প্তার

প্রকাশিত: ২০২৫-০২-১৭ ২২:৪৯:১৯

News Image

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে হাবিবুর রহমান ভূইয়া হাবিব নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গ্রেপ্তার হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য। 

 

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেপ্তার করা হয়। এসময় পাশের উপজেলা সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

 

পরে দুপুরের দিকে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেপ্তার করা হয়। পরে সখীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭