মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে চার আরোহী নিয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

প্রকাশিত: ২০২৬-০৭-২৮ ১৭:৫৮:০৫

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে। 

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীন নামের ওই কৃষক সড়কের পাশ দিয়ে হেঁটে সখীপুরের দিকে আসছিলেন। এ সময় চারজন বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, মাথায় আঘাত লেগে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।‌
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭