শনিবার ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সখীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা; গণ পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর

প্রকাশিত: ২০২৬-০৭-২৫ ২২:১৯:৩২

News Image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

আজ ২৫ জুলাই, ২০২৬ শনিবার দুপুরে সখীপুর পৌরসভায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন অভিযুক্ত হাসানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনা শোনার পর শিশুর মা ও স্বজনেরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭