মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বন্যার আগেই প্রস্তুতি, ক্ষয়ক্ষতি কমাতে টাঙ্গাইলে অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা

প্রকাশিত: ২০২৬-০৭-১৩ ২০:৩৬:৪৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে মৌসুমী বন্যা প্রস্তুতি প্রকল্পের অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

 

আজ ১৩ জুলাই সোমবার দুপুরে ষ্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর বাস্তবায়নে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রিজিওনাল অফিস এন্ড ট্রেনিং সেন্টারে উক্ত অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো: আখতারুজ্জামান।

 

অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার এডমিন রবিউল ইসলাম, মনিটরিং অফিসার  সাখাওয়াত হোসেন প্রমুখ, উপজেলাদুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন, অর্জুনা, গাবসারা, হুগড়া, মাহমুদ নগর, ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও দুর্যোগ সেচ্ছাসেবক দলের সদস্যগণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭