বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারীরা

প্রকাশিত: ২০২৬-০৭-০৯ ১৬:৪২:৩৮

News Image

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্র পুরাতন পৌর চত্বর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

 

স্থানীয়দের অভিযোগ, পুরাতন পৌর চত্বরটি গোপালপুর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

 

বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা চালকদেরও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

 

গোপালপুর বাজারের ব্যবসায়ী মো. মীর আলী বলেন, "পুরাতন পৌর চত্বরের রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যা হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

 

স্থানীয় পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পুরাতন পৌর চত্বর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হোক।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭