বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাদক ও অপরাধ দমনে সাফল্য: বগুড়ার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি মো. আসিফ হোসেন

প্রকাশিত: ২০২৬-০৭-০৯ ১১:১৪:১৬

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মাদক বিরোধী অভিযান, জুয়া, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, অপরাধ দমন, সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশিং কার্যক্রম পর্যালোচনা এবং আদমদীঘি- দুপচাঁচিয়া থানায় সার্কেল অফিসার (সহকারী পুলিশ সুপার) হিসেবে ভালো কাজের সাফল্য স্বীকৃতি স্বরূপ হিসেবে বগুড়ার আদমদিঘী - দুপচাঁচিয়া থানার সার্কেল অফিসার মো.আসিফ হোসেন কে বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার সম্মাননা স্মারক পুরস্কার  প্রদান করা হয়েছে।

 

আদমদীঘি- দুপচাঁচিয়া থানার সার্কেল অফিসার মো. আসিফ হোসেন জুন-২০২৬ মাসের জন্য বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার  হিসাবে "নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (৮ জুলাই ) বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

 

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, 'শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি'— এই মূলমন্ত্রকে সামনে রেখে বগুড়া জেলাকে মাদকমুক্ত, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়ার বিরুদ্ধে  জেলা পুলিশ ও আদমদীঘি- দুপচাঁচিয়া থানায় তিনি পুলিশ সার্কেল অফিসার হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জুন মাসে সাহসিকতা ও দক্ষতার সাথে বেশ কয়েকটি সফল মাদক বিরোধী অভিযান এবং আদমদীঘি- দুপচাঁচিয়া থানায় তার বিশেষ দিক নির্দেশনায় পুলিশের বিশেষ পরিচালনায় বিভিন্ন কার্যক্রম এবং তার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন।

 

তাঁর এই গৌরবোজ্জ্বল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক সম্মাননা জানানো হয়। সম্মাননা স্মারক হাতে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেন বলেন, "এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। বগুড়া জেলার আদমদীঘি-দুপচাঁচিয়া থানা সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

 

অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সার্কেল অফিসার মো. আসিফ হোসেনের এই সাফল্যে কে অভিনন্দন জানিয়ে জেলা জুড়ে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭