সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ‘বেঁচে থাকা’ সংগঠনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৬-২৯ ২২:৫৮:৫৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে উদ্যমী নারীদের সেবামূলক সংগঠন বেঁচে থাকা’ র উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে।

 

টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড় শহীদ মিনার এলাকায় ২৮ জুন রোববার রাস্তায় চলাচলকারী দরিদ্র অসহায় মানুষের মাঝে ফল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 'বেঁচে থাকা' সংগঠনের সভাপতি হাছিনা আফরোজ দিনা, সাধারণ সম্পাদক সুবর্না খান ইতি, প্রোগ্রাম অফিসার ইলমি তাবাসসুম,  কার্যকরী সদস্য মমতাজ পারভিন, ফরিদা খান রিচি, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা। 

 

তারা বলেন, জীবিত থাকা আর বেঁচে থাকার পার্থক্য অনুধাবন করতেই -আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই মানবিক কার্যক্রম। সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এটি গঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য। সংগঠনের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা। জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী পরিচালনা। পরিবেশ রক্ষায় সচেতনতা ও বৃক্ষরোপণ অভিযান। 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, "বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং অন্যের উপকারে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। আমরা চাই একটি মানবিক সমাজ গড়তে যেখানে কোনো মানুষই অবহেলিত থাকবে না।" সংগঠনের সদস্যরা একে অপরের সহযোগিতায় এবং স্বচ্ছতার সাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, সংগঠনটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বড় পরিসরে মানবিক প্রকল্প পরিচালনার পরিকল্পনা করছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭