বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ২০২৬-০৬-০৪ ২১:২০:৩২

News Image

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাগবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ঘাটাইল উপজেলার নাগবাড়ী এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত মো. জুলফিকার (২৫)-কে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। তিনি উপজেলার বাসিন্দা মো. শামছুল হকের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮"-এর ধারা ৩৬ (১) অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যায়েদ হোছাইন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঘাটাইল, টাঙ্গাইল।

 

এ সময় তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭