শুক্রবার ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ঈদের শুভেচ্ছা, সম্প্রীতির বন্ধন ও সৌহার্দ্যের বার্তা নিয়ে টাঙ্গাইল জেলা পুলিশের ঈদের প্রীতিভোজ-বড়খানা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৫-২৯ ১৩:০১:২৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মেসে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয় এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল-এর সভানেত্রী ফাতেমা খাতুন মহোদয়া। এ সময় তারা উপস্থিত সকল কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা-সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), টাঙ্গাইল-এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

 

ঈদের আনন্দঘন এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল প্রকাশ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭