বৃহস্পতিবার ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহা'র প্রধান জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৫-২৮ ২১:১৯:৫৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহা'র জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে, ২০২৬ বৃহস্পতিবার সকাল ৮ টায় ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। 

 

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। পবিত্র ঈদুল আযহা'র এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। 

 

 নামাজ শেষে দেশ-জাতির কল্যান কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭