বুধবার ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৭ ১৩:৫৩:৪২
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সকল ধরনের পরিবহন চাঁদাবাজি, ভাড়া নৈরাজ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, অবৈধ মজুদদারি এবং আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান।
তিনি জানিয়েছেন, প্রশাসনের এ নির্দেশনা শুধু ঈদ উপলক্ষে নয়, বরং জনস্বার্থে বছরের সব সময়ের জন্য কার্যকর থাকবে। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম, হয়রানি কিংবা বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
মঙ্গলবার (২৬ মে, ২০২৬) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এ সতর্কবার্তা প্রচার করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিক-শ্রমিক, ব্যবসায়ী, বাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।মাইকিংয়ে প্রচারিত বার্তায় বলা হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রীসাধারণ ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো ধরনের চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধ মজুদদারি কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এসব অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ইউএনও ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান বলেন, ঈদকে সামনে রেখে কেউ যেনো অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে এবং ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে।”
তিনি আরও বলেন, “এ নির্দেশনা শুধু ঈদের জন্য নয়; জনস্বার্থে সব সময়ের জন্য কার্যকর থাকবে। ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ সবাইকে আইন মেনে চলতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাবে না।” উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, ঈদ এলেই কিছু অসাধু ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে।
প্রশাসনের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ভিযান অব্যাহত থাকবে। এই নিউজটির একটি ভাইরাল হেডলাইন তৈরী করে দাও