শনিবার ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৩ ২১:৫২:৪৯
নিজস্ব প্রতিনিধি:
‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’ স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মে, ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সাঈদ আহমেদ, উপজেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন।