বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

বিনোদন জগৎ

'ছুটি' কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজী

প্রকাশিত: ২০২৬-০৫-১৯ ১৭:৩৬:৫৩

News Image

খোন্দকার এরফান আলী বিপ্লব, বিশেষ প্রতিনিধি:
ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো 'ছুটির গল্প'। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তিসাক্ষরও করেন।

 

১৭ মে, ২০২৬ রাতে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানে ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টটির প্রথম পর্বেই গুণী শিল্পী দম্পতি সেলিম-রোজি যেন গল্পের ঝাঁপি খুলে বসেন। তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয়জীবনের নানা স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো পর্বটি। সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ।

 

শহীদুজ্জামান সেলিম বলেন, "ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগেই নান্দনিকতার স্পর্শ আছে। তারা যে পর্যটন ও অতিথিসেবায় বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, 'ছুটির গল্প' তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছা দূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি সত্যিই আপ্লুত।"

 

রোজী সিদ্দিকী বলেন, "প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলোতে দর্শক হিসেবেও দারুণ উপভোগ করবো। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। তাদের যে কোন ভালো উদ্যোগের পাশে আছি।"

 

পডকাস্ট শেষে আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান সেলিম-রোজিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন। পরে আনুষ্ঠানিক চুক্তিপত্রে সাক্ষর অনুষ্ঠিত হয়।

 

চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ বলেন, "প্রিয় আপনজনদের বিনিয়োগে পাহাড় ও সমুদ্রের সন্ধিস্থলে আমাদের প্রকল্পগুলো অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আমাদের শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। আমাদের স্বপ্নের পথে পথচলা আরও বেগবান হলো।"

 

'ছুটির গল্প' প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, "ছুটি কক্সবাজারের লক্ষ্যই মানুষের ভ্রমণ, যাপন ও বিনোদনের অংশীদার হওয়া। সে লক্ষ্যেই আমাদের অংশীদারদের পাশাপাশি দেশের নানা ক্ষেত্রের গুণীজন, শিল্পী, স্থপতি, পর্যটন ও হসপিটালিটি অঙ্গনের মানুষদের গল্পে আমরা 'ছুটির গল্প'কে সমৃদ্ধ করতে চাই। এটি গতানুগতিকভাবে শুধু স্টুডিওতে বন্দী থাকবে না; পাহাড়, সমুদ্র ও অরণ্যেও বিশেষ আয়োজন ও অতিথিদের নিয়ে হাজির হবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিন-এর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ। পডকাস্ট ও অনুষ্ঠানের ইভেন্ট পর্টনার ছিল ইষ্টিশন কমিউনিকেশন।

 

আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে 'ছুটির গল্প'-এর প্রথম পর্ব।

 

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ছুটি রিসোর্টের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন। বিগত ১৪ বছর ধরে বাংলাদেশে প্রকৃতি নির্ভর ইকো-টুরিজম ও আতিথেয়তা খাতে কাজ করে আসছে ছুটি গ্ৰুপ। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭