সোমবার ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

"নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬" প্রতিযোগিতার রাজশাহী বিভাগের আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী

প্রকাশিত: ২০২৬-০৫-১৭ ২০:৪৬:০০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১৭, ২০২৬ মে রবিবার বিকেল সাড়ে ৪ টায় বিভাগীয় প্রশাসন,  জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস, রাজশাহী এর উদ্যাগে ১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা  অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' প্রতিযোগিতার রাজশাহী বিভাগের আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধনী রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের  সংসদ সদস্য  মো, আবু সাইদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলার  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছান।

 

এছাড়া বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি ভূমিমন্ত্রী  মো, মিজানুর রহমান মিনু এমপি বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। সেই লক্ষ্যেই এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।"

 

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়। গ্যালারিতে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ক্রীড়া সাজসজ্জায় পুরো স্টেডিয়ামজুড়ে এক প্রাণবন্ত উৎসবের আবহ তৈরি হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭