রবিবার ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: ২০২৬-০৫-১৬ ১৬:৪৩:৫৪

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি , যশোর প্রতিনিধি:
ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে যশোর পৌর সদরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় শনিবার সকালে যশোর ইনস্টিটিউট পুকুর থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।  

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। রোগের বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহের শনিবার সারাদেশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।”  

 

তিনি আরও বলেন, “আমরা যদি নিজেদের বাড়ি-আশপাশ পরিস্কার রাখতে পারি, তাহলে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো। এই কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও চলমান রাখতে প্রশাসনকে নির্দেশ দিচ্ছি।”  

 

যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় পরিচালিত এই অভিযানে শহরের বিভিন্ন এলাকা, পুকুরপাড়, নালা-নর্দমা পরিষ্কার করা হয়।  

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

 

আয়োজকরা জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দও নাগরিকদের নিজ এলাকা পরিস্কার রাখার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭