শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-০৫-০১ ২২:২৪:৩০

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্রের তথ্য পায়, যারা “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছিল এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‌্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে। 

 

এরই ধারাবাহিকতায় বুধবার ২৯ এপ্রিল রাতে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে ১। মো: সাজেদুল ইসলাম সাইফ (২৪), পিতা- মো: সফিকুল ইসলাম, সাং- জঙ্গল বাড়ী, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি, ঢাকা ও ২। তাউসিফ রহমান রিসাদ (২৩), পিতা- মো: রিপন হোসেন রাজ, সাং- ইসলাম বাগ, থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা’দ্বয়কে আটক করা হয়। 

 

এসময় তাদের নিকট হতে ০৪ (চার) টি মোবাইল ফোন ও নগদ ৩,৭০০/- (তিন হাজার সাতশত টাকা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় প্রায় ০৬ মাস পূর্বে  ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটমাননামে টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক’সহ টেলিগ্রামে “এসএসসি-২০২৬” পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসসমূহ জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাব মনে করে, এ ধরনের কার্যক্রম শুধু আইনত দ-নীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন এবং কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত র‌্যাব’কে অবহিত করুন। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭