বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

হাইকোর্টের আদেশে টাঙ্গাইলের নাগরপুরে ২ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

প্রকাশিত: ২০২৬-০৪-২২ ২১:৩৩:০২

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে আইনী প্রক্রিয়া শেষে দুই ইউপি চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ বুধবার (২২ এপ্রিল, ২০২৬) তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। 

 

পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হচ্ছেন, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ নিজ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। 

 

এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্ব গ্রহণের পর নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার প্রধান অঙ্গীকার। বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন সত্য ও ন্যায়ের জয় হয়েছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

 

টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭