মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপিত

প্রকাশিত: ২০২৬-০৯-০১ ০২:৪৩:৩০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি :
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) সকাল ১০ টায় বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

এ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল ওহাব।

 

এছাড়াও এই অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বিএনপি নেতা গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, দুলাল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, তাঁর বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭