বুধবার ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের নাগপুরে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের সাড়ে ১২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৬-০৪-০১ ০৮:২৯:২৪

News Image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

 

আজ ৩১ মার্চ, ২০২৬ মঙ্গলবার দুপুরে জেলার নাগরপুর উপজেলায় ইটভাটা এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

 

ইট ভাটাগুলো হচ্ছে জেলার নাগরপুর উপজেলার আবিদ ব্রিকস,বুশরা ব্রিকস, এসকেএস এবং রাবিয়া ব্রিকস। এদের মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।

 

জেলার নাগরপুর উপজেলায় অনুমোদনহীন ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ৪টি ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সরকারি কমিশনার মো. নাজমুস সাকিব। এছাড়া তিনি আরো ব্যাখ্যা করেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭